খোলস

খোলস
-মাহফুজা রিনা

কখনও ভাবিনি জীবনটা বদলে যাবে…
কোন উদাসী চোখে চোখ রাখিনি কখনও,
জীবনটা কে ভাসাইনি কোনও কালের স্রোতে।
নিজেকে গুটিয়ে রেখেছি,
ঠিক যেন শামুকের খোলসে।

প্রেমময় ভালবাসা পাইনি বলে নিজেকে
কেবল গুটিয়েছি আর গুটিয়েছি।
একটা খোলসের মধ্যে বন্দি করেছি জীবনটা।

কখনও ভাবিনি বাস্তবতার কষাঘাতে হব নির্ভয়।
অবুঝে সবুঝে প্রশ্রয়ে প্রশ্রয়ে মনের দেয়ালকে
ভেঙে করেছি চুরমার।

শুনবো বলে মনের কথা,
হ্যাঁ নিজের মনের কথা।
তখনই বাস্তবতার দাঁতভাঙা ঘাত প্রতিঘাত, আন্দোলন, শ্লোগান
চিৎকারে আমি ব্যতিব্যস্ত, স্তব্ধ।

আমার অবুঝ অশান্ত মনও আজ মানতে বাধ্য
তুমি কখনও আমার হবে না,
সময়ের অন্তরালে রয়ে যাবে দূর বহুদূর অসীম অনন্তে।