সর্বশক্তিমান

সর্বশক্তিমান
-বিপ্লব গোস্বামী

প্রভুর ইচ্ছায় জগত চলে
ইঙ্গিতে শুরু-শেষ,
তাঁর ইশারায় ভোগ-বিলাস
দুঃখ-কষ্ট ও ক্লেশ।

তিনি হলেন বিচারপতি
শেষ বিচারের দিন,
সবার তরে ন‍্যায় বিচার
ধনী কিংবা দীন-হীন।