মির্জাগঞ্জে ধানক্ষেতে হাঁস ঢুকে পড়ায় হামলায় আহত ৩, গ্রেফতার ১

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় মিনারা (৫৫), জেসমিন(২২) ও ইমরান সিকদার (২০) তিনজন গুরুত্ব আহত হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৮ আগস্ট) মিনারা বেগম ৯ জনকে আসামী করে মির্জাগঞ্জ থানায় মামলা করলে করলে ২ নং আসামি মোঃ শাহজাহান ফকিরকে গ্রেফতার করে সকালে আদালতে প্রেরন করেন পুলিশ।

অন্য আসামীরা হলো- মামুন ফকির, আয়ুব আলী ফকির, সজীব ফকির মনির ফকির প্রমূখ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়াদা গ্রামের পাশাপাশি বাড়ির শাহজাহান ফকিরের ধানের ক্ষেতে জেসমিনের হাস ঢুকে পরে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহজাহান, মামুনসহ কয়েকজনে জেসমিনের উপর হামলা চালায়। জেসমিনের ডাকচিৎকার শুনে তার চাচী শ্বাশুড়ি মিনারা ও ইমরান ছুটে আসলে তাদের ও এলোপাতাড়ি পিটাতে থাকে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে পাঠান।

মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ জানান, মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।