আগৈলঝাড়ায় ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল থেকে আগৈলঝাড়া বাড়ি আসার পথে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত মালেক শাহ’র ছেলে ইকবাল শাহ্ বরিশাল থেকে আগৈলঝাড়ায় বাড়ি আসার পথে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। মটরসাইকেলে থাকা তার ছেলে আহত ও তার ভাইর ছেলে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

নিহত ইকবাল শাহ’র ভাই রিপন শাহ্ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় যাওয়ার জন্য বরিশাল লঞ্চ র্টামিনাল গিয়ে লঞ্চ না পেয়ে রাত সাড়ে দশটায় মটরসাইকেলে করে আগৈলঝাড়া বাড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ইকবাল শাহর ছেলে রাহাত শাহ (১২) ও ভাতিজা তানজিলকে (২১) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।