আগৈলঝাড়ায় বিষপানে দুইজনের আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় দুইজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। দুই জনকেই মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ আগস্ট) রাতে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সুশীল বালার ছেলে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুজয় বালা (১৭) তার মায়ের কাছে জুতা কেনার জন্য টাকা চাইলে তার মা টাকা দিতে না পারায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সুজয়কে অসুস্থ অবস্থায় তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অপরদিকে একইদিন উপজেলার ভাউধর গ্রামের সহদেব সিকদারের স্ত্রী বিন্দা সিকদার (৪০) পারিবারিক অভাব অনটনের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় বিন্দা সিকদারকে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।