মাহফুজ রকির পিতার মৃত্যুতে শোকসভা

রূপালী ডেস্ক।।
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকির পিতা বেঙ্গুরার বিশিষ্ট ব্যবসায়ী, আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট গ্রুপ এর প্রধান উপদেষ্টা, মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও সমাজসেবক ছাবের আহমদ এর মৃত্যুতে শোকসভা ও কবরে পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া।

বক্তব্য রাখেন- শিক্ষক বাণীব্রত চৌধুরী, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, রুমি আক্তার, নীলা দাস মনি, রত্না নাথ জয়া, মাসুম আহমদ বাপ্পী, মোঃ মামুন মিঠু, জহির আহমেদ, মুহাম্মদ আলমগীর, নুরুল আলম এ্যনি, শারমিন আক্তার অনিকা, গোলাম হোসেন, মোহাম্মদ ইকবাল, শাহাদাত হোসেন সম্রাট, আরফাত আহমেদ নিশি প্রমূখ।

সভাশেষে আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।