করোনায় ভারতে সংক্রমণ কমেছে, বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে; তবে বেড়েছে মৃত্যু। রোববার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জিনিউজসহ একাধিক সংবাদ মাধ্যমে এতথ্য জানিয়েছে।

দেশটিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জন।

সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৩৯৮। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৫৭ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০।