সৌরভ-গাভাস্কারের রেকর্ড ভেঙে ফাওয়াদের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক।।
জ্যামাইকার কিংস্টোনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টেও শুরুতেই চাপের মধ্যে পড়ে যান সফরকারী পাকিস্তান। ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেন তারা। দলের এমন মুহূর্তে ত্রাতা হয়ে ওঠেন ফাওয়াদ আলম। ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পরিস্থিতিতে দারুণভাবে সামলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

আর এই সেঞ্চুরি হাঁকিয়েই অনন্য এক রেকর্ড গড়লেন ফাওয়াদ। দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কারের রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি।

পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে ফাওয়াদ খেলেছেন ২২ ইনিংস। আর ভারতীয় দুই কিংবদন্তি টেস্টে পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে সময় নিয়েছেন ২৫ ইনিংস। তাদের রেকর্ড অবশ্য আগেই ভেঙে দিয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। এই কীর্তি গড়তে তার সময় লেগেছিল ২৪ ইনিংস।

পূজারার সেই রেকর্ডও এবার ভেঙে দিলেন ফাওয়াদ।