আগৈলঝাড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আগৈলঝাড়া প্রতিনিধি।।
আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, রোববার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের আঃ মান্নান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী জুলহাস হাওলাদার (৩৫)কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে উপপরিদর্শক মো. আলী হোসেন।

উপপরিদর্শক মো. আলী হোসেন জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে কান্দিরপাড়-আস্কর সড়কের যাদব সাহার দোকান সংলগ্ন থেকে মাদক ব্যবসায়ী জুলহাস হাওলাদার (৩৫)কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১০। গ্রেপ্তারকৃত জুলহাস হাওলাদারকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।