জীবন

জীবন
-রুদ্র অয়ন

জীবনটা দুঃখ সুখের
যেন এক চারুকলা,
বাঁধা বিপত্তি পেরিয়ে
সামনে এগিয়ে চলা।

জীবন সেতো কান্না- হাসি
মিল অমিলের খেলা,
সময় যায় সময় স্রোতে
দিন বদলের মেলা।

জীবন সেতো বাধা বিপদ
পেরিয়ে ছুটে যাওয়া,
জয় পরাজয় আর থাকে
আশা চাওয়া-পাওয়া।

কখনওবা স্মৃতিময়
অতীত ফিরে যে দেখা,
জীবন সেতো নিত্যনতুন
অনেক কিছুই শেখা।

কখনও হিসেব মেলানো
মনেরই ধারাপাতে,
তোমায় নিয়ে যে স্বপন
দেখা, হাত রেখে হাতে।