বরিশালে র‌্যাব’র অভিযান: ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল সোমবার (২৩ আগস্ট) বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে গৌরনদী থানাধীন মাহিলাড়া বাজার সাকিনস্থ আদর্শ পল্লী ভক্তি আশ্রমের সামনে রাত ৮ টার দিকে একজনকে আটক করে। তার নাম উত্তম করাতী (৩৬), পিতাঃ উপেন করাতী, সাং মাহিলাড়া, ০১নং ওয়ার্ড, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৩০(সাতশত ত্রিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।

পৃথক অভিযান পরিচালনা করে মূলাদী বাজার হইতে রানীর হাট গামী পাঁকা রাস্তা থেকে ০২ জনকে আটক করে।

তাদের নাম- মোঃ নজরুল ইসলাম শিকদার(৪০), পিতাঃ মৃত মহিউদ্দীন শিকদার, সাং- দক্ষিণ চরডিগ্রী, ০৭নং ওয়ার্ড, (২) মোঃ সালাম মাঝি(৩৫), পিতাঃ মোঃ আলাল উদ্দীন মাঝি, সাং- তেরচর, ০৬ নং ওয়ার্ড, সর্ব থানা- মূলাদী, জেলা- বরিশাল। আসামীদের নিকট থেকে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম ও ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার মুলাদী থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।