জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন এমপি পংকজ নাথ

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
কাজীরহাট থানার অবহেলিত একটি ইউনিয়ন ১৫ নং জয়নগর ইউনিয়ন। চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা ডোবা, নালা, খাল ও নদী পার হয়ে উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় বা গাবতলী বাজার ভংগা কাদিরবাদ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। চরাঞ্চলবাসীদের কষ্ট, দুঃখ র্দূদশার কথা ভেবে জয়নগর ইউনিয়নে নতুন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভেবে ভিত্তি স্থাপন করেন আধুনিক মেহেন্দিগঞ্জ-হিজলা কাজীরহাট থানার রুপকার পংকজ নাথ সংসদ সদস্য ১২২ বরিশাল-৪।

স্থাণীয়রা জানায়, শিক্ষার্থীদের প্রতিষ্টান এই চরাঞ্চলের দাবী ছিল সেই দাবী পূরন হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল ১০ ঘটিকায় চরাঞ্চলের ভিবিন্ন জায়গা হতে পাঠ দানের জন্য শিক্ষার্থীরা সকাল ৮ ঘটিকায় বাড়ি হতে রওনা হয়। বিকাল ৪ ঘটিকায় ছুটি হলে সন্ধ্যা মসয় বাড়ি পৌছায় শিক্ষার্থীরা। এতে সময় লেগে যায় অপর দিকে পাঠ দানেও চর্চার ব্যঘাত ঘটে।

সংশ্লিষ্ট সূএে জানা গেছে, গত ১৮ জুলাই ২০২১ জয়নগরের মকবুল খাঁন নিকটস্থ শিক্ষা প্রতিষ্টানের জমি নির্নয় করে জমি দাতা গনেরা বিদ্যালয়ের স্বার্থে জমি দিয়েছে।

স্থাণীয় ইউপি সদস্য মোঃ টিপু বেপারী বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আধুনিক মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাটের রুপকার পংকজ নাথ এম, পি। আমি নিজেও বিদ্যালয়ের স্বার্থে জমি দিয়েছি এভাবে অনেক জমি দাতা আছেন। ভিত্তি স্থাপনের পর থেকেই কাজ শুরু হয়েছেও বলে জানা গোছ।