বরগুনা সাংবাদিক ইউনিয়নে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য’র সুরক্ষা সামগ্রী হস্তান্তর

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের গরীব, দুঃখী, মানুষের বন্ধু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হাওলাদার এর পক্ষ থেকে বরগুনা সাংবাদিক ইউনিয়নে (কোভিড- ১৯) বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী-মাস্ক ও হ্যান্ড,স্যানিটাইজার হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুর ১২ টায় তার একান্ত সহকারী মো. রিয়াজ হোসেন এ সামগ্রী হস্তান্তর করেন। এ সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার সহ করোনা সুরক্ষা সামগ্রী। এ সময়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।