একটা তুমি

একটা তুমি
হেলেন রহমান আঁখি

দুনিয়ায় সবচেয়ে মধুর সম্মোধন
তুমি নামক উচ্চারণ,
প্রত্যেকেই চায়- তার একটা
নিজস্ব তুমি বলে ডাকার কেউ থাকুক।

শুধু একটা তুমির জন্য
অনেকের থাকে অনেক সাধনা,
কত কষ্ট, কত দুঃখ- ব্যথা করে ভোঁগ
নির্ঘুম রাত যাপন প্রতিনিয়ত,
কারো চলে কবিতা লেখার আয়োজন।

একটা তুমি যে কতটা দামী
তা কেবল পারে সেইজনা জানতে
যে ভাবে তুমি বলতে কাউকে
আছে জীবনে প্রয়োজন।
একটা তুমি থাকা নিজের
চরম সমৃদ্ধ ঘটনা।

কোটি টাকার চেয়েও বেশি অমূল্য একটা তুমি!
টাকা-অর্থ- সম্পদ পরিশ্রম করলে
যায় এক সময় উপার্জন করা
শুধু যায় না পাওয়া একটা তুমি
সয়ে ও অফুরন্ত বিরহী দহন।

তাছাড়া একটা তুমি হয়ও না বেচা-কেনা
কোন হাট বা বাজারে রেডিমেড
যে চাইলেই যায় পাওয়া।

এরজন্য জানতে হয় ভালোবাসতে
দু’ চোখ হতে হয় স্বপ্নময়
তবে একটা তুমির জন্য যখন
ভেঙ্গে যায় কারো অন্তর
সেইজনাই জানে তখন
একটা তুমি প্রত্যাশা
দিতে পারে কতটা যন্ত্রণা!

কিংবা তুমি ডাকটা কতটা
প্রভাব ফেলে সমৃদ্ধ করতে জীবন।