মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
মির্জাগঞ্জে দপ্তর ভিত্তিক ইউনিয়ন দায়ত্বিশীলদের নিয়ে দিন ব্যাপি তারবিয়াত (প্রশিক্ষন কর্মশালা) করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২৭ আগস্ট) ইসলামী আন্দোলন মির্জাগঞ্জ শাখার উদ্যোগে সুবিদখালী জামিয়া কারিমীয়া মাদ্রাসায় সকাল ১০ টায় দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়।

সংগঠনের মির্জাগঞ্জ শাখার সভাপতি মাওলানা মুহম্মাদ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনে সেক্রেটারী মাওলানা আর আই এম অহিদুজ্জামান। উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আবু-তাহেরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বশার জিহাদী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনে সহ-সাংহঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম, উপজেলার সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুত গোলদার প্রমুখ। এ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন দায়িত্বশীল এতে অংশ নেয়।