গৌরনদীতে ট্রাক চাপায় সৌদি প্রবাসী নিহত

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদী উপজেলার বড়বাড়ি বাসষ্টান্ডের পূর্ব পাশে ঠাকুর বাড়ি মসজিদের সামনে শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় খুলনাগামি ট্রাক যশোর মেট্রো- ট-৩৩২৯র চাপায় মটরসাইকেল আরোহী পশ্চিম শাওড়া গ্রামের সৌদি প্রবাসী ও একটি মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম মোল্লা (৬০) ঘটনাস্থালেই নিহত হন। সৌদি প্রবাসী কে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়া থানা পুলিশ ট্রাকটি আগৈলঝাড়া ডাইভারশন সড়ক থেকে আটক ও চালক-হেলপাড়াকে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী ও পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম মোল্লা (৫৭) গৌরনদী থেকে নিজ বাড়ি যাওয়ার পথে খুলনাগামি ট্রাক যশোর মেট্রো- ট-৩৩২৯ তাকে উল্টো পাশে গিয়ে ধাক্কা দেয়।

এ সময় বেঁচে গিয়ে নুরুল ইসলাম মটরসাইকেল চালিয়ে ট্রাকের সামনে গিয়ে সড়কের ঠাকুর বাড়ির সামনে পৌছে মটরসাইকেল রেখে নেমে সিগনাল দিয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করলে ট্রাকের চালক জামাল হোসেন (৩৫) নুরুল ইসলাম মোল্লাকে চাপা দিয়ে ফিসে ফেলে এবং ঘটনাস্থলেই সে নিহত হন।

রাস্তায় তার দেহটি ফিশে যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়া থানা পুলিশ চেকপোষ্ট বসিয়ে ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক জামাল হোসেন (৩৫) ও হেলপাড়া মেহেদী হাসানকে (৩০) আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওাস) মোঃ আফজাল হোসেন বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়ায় চালক ও হেলপাড়সহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।