জঙ্গলে নিয়ে ধর্ষণ করতে না পেরে এক নারীকে পিটিয়ে আহত

অনলাইন ডেস্ক।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পোশাক কারখানার নারী শ্রমিককে সংঘবদ্ধ একটি দল চা বাগানের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে।

শুক্রবার (২৭ আগস্ট) রাতের এ ঘটনায় আহত নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভিকটিম রাতেই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, শুক্রবার রাতে ফেরার পথে চা বাগানের চিকন রাস্তায় পৌঁছামাত্র নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব বেঙ্গাডোবা গ্রামের মৃত সমজ উদ্দিনের ছেলে শাহজাহান মিয়াসহ ৪-৫ জন লোক তার মুখ চেপে ধরে চা বাগানের ভেতর জঙ্গলে নিয়ে যায়। এ সময় শাহজাহান ও তার সহযোগীরা তাকে ধর্ষণের চেষ্টা করে।

তার চিৎকারে লোকজন এগিয়ে এলে ভিকটিমকে মারপিট করে দৃর্বুত্তরা পালিয়ে যায়।

চা বাগানের সিনিয়র সহকারী ম্যানেজার জানান, ভিকটিম ও বাগান পঞ্চায়েত নেতারা রাতেই এ ঘটনা তাদের জানিয়েছেন। তারা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।

মাধবপুর থানার ডিউটি অফিসার ও নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা শিবানী দাশ জানান, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।