বিরহী ফাঁনুস

বিরহী ফাঁনুস
-মোহাম্মদ এমরান

আকাশটা আজ মেঘে ভরা, তাই-
চাঁদটা বুঝি উঠলো না!

সাগরটা এখন বেজায় ভারী, তাই-
বৃষ্টি বুঝি আসলো না!

পাহাড় চূঁড়ায় ভীষন খরা, তাই-
ঝর্ণা বুঝি বইলো না!

নদী এখন অনেক রাগী, তাই-
ঢেউয়ের তোড়ে ভাসলো না!

তুমি এখন নেই ঠিক আগের মতো, তাই-
ভালবাসারা আর হাসলো না!