মধ্যনগরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের রামদার কোঁপে শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের আবিদ নগর নোয়াগাও গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের রামদার কোঁপে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মো. র্দূজয় মিয়া। সে আবিদনগর নোয়াগাও গ্রামের মো. সালেক মিয়ার ছেলে।

শনিবার (২৮ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবিদ নগর নোয়াগাও গ্রামের মো. সালেক মিয়ার সাথে একই গ্রামের মো. জয়নাল মিয়ার জায়গা জমিসহ নানান বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। এরই জেরে আজ (শনিবার) বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জয়নাল মিয়া রামদা নিয়ে সালেক মিয়ার বসত ঘরে প্রবেশ করে সালেক মিয়ার আড়াই বছরের শিশু সন্তান র্দূজয়কে ঘরে পেয়ে মাথায় রামদা দিয়ে কোপ দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তার নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।