লজ্জার হারে দুই ধাপ পেছাল ভারত

স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ড সফরে নটিংহ্যাম ও লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত। ঐতিহাসিক লর্ডসে জয় পেলেও নটিংহ্যামে জয়ের সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির বাগড়ায় কাঙ্ক্ষিত জয় পাননি বিরাট কোহলিরা।

পর পর দুই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর হেডিংলিতে গিয়ে বাজে ব্যাটিংয়ের কারণে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে ভারত।

শনিবার লিডসে ইনিংসও ৭৬ রানের ব্যবধানে পরাজয়ের পর আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা ভারত নেমে যায় তিন নম্বর পজিশনে।

লর্ডস টেস্ট জয়ের পর শীর্ষে ছিল ভারত।আর হেডিংলিতে হারের পরই দুই ধাপ নেমে গেল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

এই হারের পর ভারতজুড়েই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক বিরাট কোহলি।