বঙ্গবন্ধুকে হত্যাকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে

মুলাদী প্রতিনিধি।।
৭৫ এর ১৫ আগষ্টের ঘাতকেরা বাঙ্গালী জাতীর অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারকে হত্যার মধ্যদিয়ে ঘৃন রাজনীতির যে অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, দীর্ঘদিন পরে সেই খুনি চক্রের দোষররা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে উল্ল্যেখ করে, ছাত্রলীগকে সর্বদা সজাগ থাকার আহবান জানিয়ে মুলাদীতে উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগ দলীয় স্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ, বিশেষ বক্তা ছিলেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার।

উপজেলা ছাত্রলীগ যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন খান, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, নাজিরপুর ইউনিয়ন সভাপতি মুকুল তালুকদার, গাছুয়া সভাপতি আলতাফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক অহিদ খান, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, কাউন্সিলর খান সোলায়মান, সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।