নাজিরপুরে র‌্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ১

রূপালী ডেস্ক।।
পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী সাকিনস্থ কুদিরবাড়ি কালভার্ট এলাকা থেকে একজনকে আটক করে র‌্যাব। তার নাম মোঃ নয়ন চৌধুরী (২৩), পিতাঃ মৃত জাহাঙ্গীর চৌধুরী, সাং- পশ্চিম ছোট বুইচাকাঠী, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুর। এ সময় তার কাছ থেকে ৩০৯ (তিনশত নয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।