মুলাদীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুলাদীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি দলীয় বাধরোড কার্যলয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শরিয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন।

বরিশাল জেলা সেচ্ছাসেবকদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি এনামুল হক ইনু, সাধারন সম্পাদক অধ্যাপক আল মামুন, যুগ্ন-সম্পাদক কাজী কামাল, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সালাম কবির, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, পৌর যুবদল আহবায়ক আনিসুর রহমান আলাল, বরিশাল জেলা সেচ্ছাসেবকদলের সহ-সম্পাদক আবু জাহিদ মোল্লা, সাইদুর রহমান জীবন, যুবদল নেতা অপু মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাউন্সিলর মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রহমান টিটু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, পৌর সেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা ফালান সরদার, মজনু মুন্সি, ইউনিয়ন যুবদল নেতা নিপু চৌধুরী, সেচ্ছাসেবকদল নেতা রাশেদ খান, উপজেলা ছাত্রদল সদস্য সচিব বেল্লাল হোসেন, ছাত্রদল নেতা হেমায়েত উদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।