কাউখালীতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদের সামনে অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুদ্দোহার বাস ভবনের ছাদে গাঁজা সেবন অবস্থায় তিন জনকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাঃ খালেদা খাতুন রেখা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাঃ খালেদা খাতুন রেখা উপজেলা পরিষদের সামনে অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুদ্দোহার বাস ভবনের ছাদে গাঁজা সেবন অবস্থায় তিনজনকে আটক করেন। এর হলেন উপজেলার উজিয়ালখান নিবাসী দীনেশ মিস্ত্রীর ছেলে বিপ্লব মিস্ত্রী, একই গ্রামের ভবনের মালিক মৃত: সামসুদ্দোহার ছেলে ছাইফুল্লাহ ও উক্ত ভবনের ভাড়াটিয়া সজীব। রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিপ্লব মিস্ত্রীকে ১ বছর, ছাইফুল্লাহকে ৬ মাস কারাদন্ড ও সজীবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কাউখালী থানার ওসি বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুইজনকে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।