স্কুল, মাদরাসা ও কলেজ খুলে দেয়ার দাবীতে বরগুনায় মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
স্কুল, মাদরাসা ও কলেজ খুলে দেয়ার দাবীতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরগুনা পৌরমার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে স্কুল, কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন কারীমি।

বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাবিবুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম হায়দার স্বপন, ছাত্রযুব বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় শিক্ষক ফোরমের বরগুনা জেলা সভাপতি মাওলানা আব্দুস শাকুর, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সভাপতি আব্দুর রহমান রুহানি, সেক্রেটারি রেজাউল করিম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরগুনা জেলা সভাপতি এইচ এম আহমাদুল্লাহ, সহ-সভাপতি জে এম ইমরান হোসেন মনিরসহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

এ মানববন্ধনে বক্তারা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জয়েন্ট সেক্রেটারি কামিনুল ইসলাম।