বরগুনায় গাঁজাসহ গ্রেফতার ১

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় আব্দুল্লাহ আল নোমান(১৮) নামে একজনকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বরগুনা মাছ বাজার থেকে গ্রেফতার করে বরগুনা থানার এস আই জিয়াউল হক।

তার বাড়ী বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের দঃ খাজুরতলা গ্রামে।তার পিতা মৃত আঃ খালেক। তার নামে বরগুনা থানায় একাধিক মামলা আছে। তার নামে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে। আজ সকালে পুলিশ তাকে কোর্টে প্রেরণ করলে কোর্ট তাকে জেল হাজতে পাঠান।