কুয়াকাটা-যশোরগামী পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত-১৩

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যশোরগামী কুয়াকাটা এক্সপ্রেস কুয়াকাটার নবীনপুর এলাকায় রাস্তার মোড়ে কালভার্টের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী কচ্ছপখালীর খালে পড়ে যায়। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকের এ ঘটনায় ১৩ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা (তুলাতলী) ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন-পটুয়াখালীর মাসুদ রানা, খুলনার মো: ইমরান হোসেন, সুমন, মনিরা, মো: আশিক, যশোরের মো: জাহাঙ্গীর, প্রান্ত, ও মারুফ, নড়াইলের নাইম, নাটোরের আলম। এদের বেশির ভাগই কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যাটক।

মহিপুর থানার ওসি (তদন্ত )মো: আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ীর চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।