হাবু চাচা

হাবু চাচা
-বিচিত্র কুমার

হাবুচাচা বাবুটা
বিশাল তার মাথাটা,
বকবক ভকভক
করে শুধু গাধাটা।

পেটভরা বুদ্ধি
নাকে তার সর্দি,
আইনের রচিতা
নিজেই তার বদ্যি।

জানেনা সে অংক
উচ্চ তার বংশ,
দেশটাকে গুজবে
করছে শুধু ঢংস।

খিহালী পশ্চিম পাড়া
আলতাফনগর দুপচাঁচিয়া, বগুড়া।