ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৩

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ তিন যুবকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) গভীর রাতে বরিশাল র‌্যাব অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মাদক কেনাবেচার সময় পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলের শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে সোহাগ বেপারী (১৬), গৌরীপুর ইউনিয়নের সালাম আকনের ছেলে বেল্লাল আকন (৩০)কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাব -৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তিন জনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদক আইনে মামলা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে জেল কোর্টে প্রেরণ করা হয়।