মঠবাড়িয়ায় ৮৪ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮৪ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. আরিফ হাওলাদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানীসাফা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৃত আনেচ হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, রোববার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. হক সংগীয় ফোর্স নিয়ে ক্রেতা সেজে ধানীসাফা এলাকা থেকে কৌশলে আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।