কাঠালিয়ায় কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন

কাঠালিয়া প্রতিনিধি, ঝালকাঠি।।
ঝালকাঠির কাঠালিয়ায় কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনসহ স্থানীয় লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, ইউপি সদস্য সৈয়দ কাইয়ুম, এইচ এম নাসির উদ্দিন আকাশ, আওয়ামী লীগ নেতা মো. চঞ্চল খান প্রমুখ।

খুলনা-ভান্ডারিয়া-কচুয়া-বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিষখালী নদীর কচুয়া-বেতাগী স্থানে ফেরি না থাকার কারণে যশোর, সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীসহ ১০টি জেলার লোকজনকে প্রায় দুইশত কিলোমিটার ঘুরে বরিশাল হয়ে যেতে হচ্ছে। মানববন্ধনে বক্তারা কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে দ্রুত ফেরির ব্যবস্থা করার জোর দাবি জানান।