মুলাদীতে পল্লীবিদ্যুৎ বিভাগের অবহেলা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম সিকদার নামের এক জেলে মৃত্যু হয়েছে। জানা গেছে, সালাম সিকদার মুলাদী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম তেরচর এলাকার মৃত খালেক সিকদারের পুত্র।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০মিনিটের দিকে ছৈলা নদীর তীরে বিআইডব্লিউটিএর লঞ্চ টার্মিনাল সংলগ্ন রাস্থার উপরে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে রাস্থার পাশে থাকা বাশঁ গাছে হাত দিলে বৈদ্যুতিক তারের সাথে লেগে থাকা বাশঁটি বিদ্যুতায়িত হয়ে আঃ সালাম বিদ্যুৎ পিষ্ট হয়ে ঢলে পরেন। স্থানীয় লোকজন জেলে আঃ সালাম সিকদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অভিযোগ উঠেছে, বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ মুলাদী জোনাল অফিসের সংস্লিষ্টদের অবহেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তারের সাথে বাশঁ কিংবা বিভিন্ন গাছ লেগে থাকলেও তারা সঠিক সময়ে তা সংস্কারের পদক্ষেন না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেছে স্থানীয়রা।

এব্যাপারে মুলাদী পল্লীবিদ্যুতের ডিজিএম আনন্দ কুমারের কাছে ঘটনার সত্যতার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক তারের সাথে বাশঁ লেগে ছিল না, তবে নিন্মচাপের প্রভাবে বায়ুচাপে তা লেগে যেতে পারে।