মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই জখম

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট ভাই ছগির ফরাজি ও তার ছেলের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই হারুন ফরাজি (৫০) গুরুতর জখম হয়েছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাপলেজা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ দুই সহোদর ওই গ্রামের মৃত. আব্দুল জব্বার ফরাজির ছেলে। পুলিশ রাতে ঘটনাস্থল ও হাপাতাল পরিদর্শণ করেছেন।

গুরুতর আহত হারুন ফরাজি জানান, পৈত্রিক সূত্রে পাওয়া তার জমিতে ছোট ভাই ছগির ফরাজি জোর করে আমন বীজ রোপন করে। এ ঘটনার কারন জানতে গেলে ছোট ভাই ছগির ফরাজির ও ভতিজা রাকিব ফরাজি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।