গলাচিপায় ড্রেজারে লঞ্চের ধাক্কায় তলা ফেটে ৫লাখ টাকার ক্ষতি

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর গলাচিপায় বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে যাত্রীবাহী লঞ্চ এম ভি আসা যাওয়া-২ এর ধাক্কায় তলা ফেটে গিয়েছে। পানি ঢুকে ৫লাখ টাকার মালামালের ক্ষতি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে রামনাবাদ নদীর গলাচিপা লঞ্চঘাট এলাকায়। ওই দিন দুপুর আ্ড়াই টায় তলা ফাটা নিয়েই এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি গলাচিপা লঞ্চঘাট থেকে ৩শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উর্দ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে যাত্রীবাহী লঞ্চটির সাথে ধাক্কা লেগে ড্রেজারের হাইড্রলিকে কাজ করছেনা বলে জানিয়েছে ড্রেজারের কর্তৃপক্ষ।

যাত্রীদের সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি আসা যাওয়া-২ ৫শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে গলাচিপা উর্দ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকাল ৮টার দিকে গলাচিপা লঞ্চঘাট পৌছলে ঘাটে ভিড়ানোর সময় আগে থেকে অবস্থান কার বিআইডব্লিউটিএ এর ড্রেজারের সাথে ধাক্কা দেয়। এ ঘটনায় লঞ্চের তলা ফেটে পানি ঢুকে ব্যবসায়ীদের ৫লাখ টাকা মালামালের ক্ষতি হয়।

কিটনাষক ব্যবসায়ী সরোয়ার গাজী জানান, তলা ফেটে লঞ্চ পানি ঢুকার ফলে তার ২লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়েছে। কাপড় ব্যবসায়ী স্বপন সাহা জানায়, তার ৩০হাজার টাকায় এক রং এর কাপড় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছেস।

আসা যাওয়া লঞ্চের মাষ্টার আ. রহিম জানায়, লঞ্চ নিয়ন্ত্রনের চেষ্টা করেছিলাম কিন্তু বাতাসের প্রচন্ড চাপ থাকায় নিয়ন্ত্রন করতে পারি নাই। ড্রেজারের উপসহকারী প্রকৌশলী আ. লতিফ জানায় ড্রেজারটি আগ থেকেই ওাখানে অবস্থান করছিল, এম ভি আসা যাওয়া-২ লঞ্চটি ড্রাজারকে ধাক্কা দেয়ার ফলে হাইড্রোলিক সিস্টেমে কাজ করছে না।