মুলাদী উপজেলা চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী উপজেলা পরিষদের বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (০৭ সেপ্টম্বর) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন বয়াতী, উপজেলা আওয়ামী লীগ নেতা রাজু ভুইয়া, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুকুল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা কৃষকলীগ নেতা শহিদ সরদার, নাজিরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদল, পৌর যুবলীগ নেতা হাজ্বী আল মামুন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি রিয়াজ উদ্দিন বিপ্লব, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি ফারুক বয়াতী, সম্পাদক কাইয়ুম আকন, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সভাপতি কাউন্সিলর খান সোলায়মান, চরকালেখান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম জোমাদ্দার, কাজিরচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম হাওলাদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আসিফ চৌকিদার সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে, চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর সুস্থতা কামনায় মুলাদী পৌর এলাকার মসজিদ-মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন, উপজেলার বাটামারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজ্বী শাহাবুদ্দিন তালুকদার।

সন্ধ্যায় মুলাদী পৌর এলাকার উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদ গাঁ মসজিদ, ট্রলারঘাট জামে মসজিদ, মুলাদী বন্দর পূর্ববাজার বাইতুল জান্নাত জামে মসজিদ, মধ্যতেরচর মল্লিক বাড়ী জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খানের শরীরীক সুস্থতার জন্য এক যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু অসুস্থতা জনিত কারনে ঢাকার আল-হেলাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।