দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবিন বাংলাদেশিকে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল নয়টার দিকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্থানীয় কয়েকজন কৃষ্ণাঙ্গ।

নিহত শফিকুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন।

স্থানীয় বাংলাদেশি দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো শফিকুল ইসলাম সকালেও ব্যবসা করছিলেন। সকাল ৯টার দিকে দোকানে কাস্টমার সেজে কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তাকে কিছু মালের অর্ডার দেন। মাল দেওয়ার একপর্যায়ে সঙ্ঘবদ্ধ দলটি ঝাপটে ধরে পেছন থেকে শফিকুল ইসলামের মুখে সেলো টেপ পেছিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত করে দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় কৃষ্ণাঙ্গ দলটি।