মুলাদীর গাছুয়ায় গ্রাম পুলিশ জাহাঙ্গীরের নির্যাতনে অতিষ্ঠ গ্রামবাসী

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বলারামপুর গ্রামের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী, প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বারবরে লিখিত অভিযোগ দায়ের।

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন একজন মাদক সেবী, এমনকি মাদক বিক্রেতাদের সাথেও তার যোগসাযোস রয়েছে। শুধু তাই মাদকের সাথে জড়িতই নয় তার বিরুদ্ধে রয়েছে স্থানীয় অসহায় মহিলাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখিনে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগও। তার এসক কর্মকান্ডের প্রতিবাদ করলে তাকে সে প্রকাশে মামলার ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানিয়েছে স্থানীয়রা। জাহাঙ্গীর হোসেন স্থানীয় সহজ স্বরল লোকদের মামলার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

জাহাঙ্গীরের এসকল অপকর্মের বিচার চেয়ে গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিসম উদ্দিনের কাছে অভিযোগ করলে ইউনিয়ন চেয়ারম্যান গত ৫ই সেপ্টেম্বর বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের সকলে ডাকলে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ঐদিন সেখানে উপস্থিত না হননি বলে জানিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয় কতিপয় লোক পূর্ব শত্রুতার জেরধরে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে ফাসানোর চেষ্টা করছে, আমি এর কোনটার সাথেই জড়িত নয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে স্থানীয় অনেকেই আমার কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন, যাহা আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি।