বরিশালে সুরভী লঞ্চে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আটক ১

রূপালী ডেস্ক।।
বরিশাল নদী বন্দরে নোঙর করা বিলাসবহুল এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতর নাম মানিক মোল্লা। তিনি সিটি করপোরেশনের ০৫ নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত রশিদ মোল্লা ও মৃতঃ সেতারা বেগমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা এএসআই ফারুক। তিনি বলেন, টিমের প্রধান ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে সুরভী-৯ লঞ্চের ৩য় তলার উত্তর পাশে ৩৫৬ নং কেবিনে অভিযান চালিয়ে তাকে আটক করি। এ সময়ে তার জিম্মায় থাকা ২ কেজি গাজা জব্দ করা হয়।

মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো পাঁচটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ডিবির এএসআই ফারুক বলেন, আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।