মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষনা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টায় সংগঠনটির জেলা সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহোনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ ইলিয়াস সিকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে আছেন মোঃ আরিফুর রহমান আরিফ, মোঃ আনোয়ার হোসেন বাদল, মোঃ রুহুল আমীন, মোঃ হারুন মৃধা, এ্যাড. ইমরুল ইসলাম রাজিব, মোঃ মামুন হোসেন,মোঃ মাসুদ সিকদার আব্বাস, মোঃ জাহিদ হাসান পরাগ,মোঃ হাসান শুভ।

নব কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম বলেন “আশা করি মির্জাগঞ্জ উপজেলার নবঘোষিত কমিটি চলমান আন্দোলনকে আরো বেগবান করবে। প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচী সঠিকভাবে পালনসহ দলীয় কর্মসূচী পালনে সচেষ্ঠ থাকব। এজন্য তিনি সবার সহযোগীতা চান তিনি।