আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার পোনা নিধন

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনা নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রোববার (১২ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের আলমগীর সরদারের ছেলে মাছ ব্যবসায়ী মনির সরদারের একটি লিজ নেয়া পুকুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে লক্ষাধিক টাকার পোনা মাছ মারা গেছে। এঘটনায় থানায় মনির অভিযোগ দায়ের করেছে।

মনির সরদার জানান, দক্ষিণ শিহিপাশা গ্রামের ভাষাই মোল্লার একটি পুকুর লিজ নিয়ে গত পাঁচ বছর যাবৎ পোনা মাছের চাষ করতেন। প্রায় দেড় লাখ টাকার দেশি প্রজাতির রুই, কাতল, তেলাপিয়া, গ্লাসকার্প মাছের পোনা চাষ করছিলেন। সোমবার সকাল ৭ টার দিকে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় মাছের পোনা সব মরে পানির উপরে ভেসে আছে। এমন অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মনির সরদার।

এব্যাপারে মাছ ব্যবসায়ী মনির সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এক মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করার ফলে তার লক্ষাধিক টাকার পোনা মাছ মরে যায়। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।