বঙ্গোপসাগরে ট্রলার ডুবির তিন দিনেও খোঁজ মেলেনি দু’জেলের

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ.বি.মলি ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে হারিচ মাঝি ও জেলে ছত্তারের তিন দিনেও খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। এ সময় অপর একটি মাছ ধরা ট্রলার জালের মোটা রশি দিয়ে বেঁধে কিছু দূর আসলে সাগর আরও উত্তাল হয়ে যায়। এ সময় উপায় না পেয়ে উদ্ধারকারী ট্রলারটি রশি কেটে নিরাপদে চলে আসে। এ সময় বিপদগ্রস্থ ট্রলারে থাকা ছয় জেলের দু’জন উদ্ধাকারী ট্রলারে উঠতে সক্ষম হয়েছে। বাকি চার জেলেসহ মাছ ধরা ট্রলার এফ.বি.মলি ডুবে যায়। ওই চার জেলে ট্রলারে বরফ রাখার একটি ককসিট ধরে সাগরের উত্তাল ঢেউয়ে হাবুডুবু খেতে থাকে। ঘন্টা খানেক পরে ককসিটটিও ভেঙ্গে যায়। এরপর চার জেলে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ১২ ঘন্টা পর অর্ধচেতন অবস্থায় কুয়াকাটা সংলগ্ন সমুদ্র থেকে শনিবার উদ্ধার করা হয় জেলে হজরত ও মোহাম্মদ আলীকে। তবে জেলে হারিচ মাঝি ও জেলে সত্তার এখনও নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, শুক্রবারের ট্রলার ডুবির ঘটনায় ট্রলার মালিক মো. সোহেল মহিপুর থানায় দু’জন জেলেসহ ট্রলার ডুবির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন