আগৈলঝাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাশ্ববর্তী কারফা গ্রামের খোকন সমদ্দারের ছেলে তপু সমদ্দার (১৫) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

তপু সমদ্দারের পিতা খোকন সমদ্দার জানান, তুচ্ছ ঘটনায় আমার সাথে ঝগড়া হলে তপু অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে তপু অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। পরে ওই রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।