কাজীরহাট লতা ইউনিয়নের রাস্তার বেহাল দশা, প্রায়ই উল্টে যায় গাড়ি

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরউদয়পুর গ্রামের জনপদের রাস্তার বেহাল দশার কারণে ঘটছে দুর্ঘটনা। উন্নয়ন করছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চরউদয়পুর বাসিন্দারা অভিযোগ তুলে বলেন, ৯ নং ওয়ার্ডে কোন প্রকারে উন্নয়ন হয়নী। গ্রামবাসীদের চলাচলে দুর্ভোগ কাঁচা রাস্তা, আবার রাস্তার অনেক স্থানে মাটি নেই, তবুও নিশ্চুপ কর্তৃপক্ষ।

জানা গেছে, চরউদয়পুর গ্রামবাসীদের কাজীরহাট বাজারে আসার একমাএ রাস্তা এটি। কলেজ, স্কুল, মাদারাসা, হাট বাজারসহ বিভিন্ন স্থানে যেতে হলে চরউদয়পুর বাসীর এই রাস্তা ছাড়া কোন মাধ্যম নেই। গ্রামের সমস্ত ভ্যান, অটোবাইক, মটরবাইক চলাচলে কষ্ট হচ্ছে। রাস্তার বেহাল দশার কারনে চালকেরা সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে পারে না, একারণে উল্টে পড়ে অটো গাড়ী। এছাড়া কাচাঁ রাস্তার পাশের প্রায় জায়গায় দেখা গেছে গোয়াল ঘর। এ সমস্ত ঘোয়াল ঘরের জন্য রাস্তার ঘটছে র্দুঘটনা। অতিদ্রুত রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছি আবেদন জানিয়েছেন এলাকাবাসী।