গৌরনদীতে ণিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস গাছে ধাক্কা, চালক নিহত

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদীতে ঢাকাগামী মাইক্রোবাস ণিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে মোঃ ইউসুফ মিয়া (৩৬) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভোলা জেলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৮২৬৪) গতকাল বরিশাল নগরীতে আসে। বরিশাল থেকে খালি (যাত্রীশুন্য) মাইক্রোবাস নিয়ে চালক মোঃ ইউসুফ মিয়া (৩৬) ঢাকার উদ্দেম্যে রওনা দেয়। পথিমধ্যে মাইক্রোবাসটি গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাস চালক ইউসুফ মিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক ইউসুফকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।