মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় অলি হাওলাদার (৪২) ও শাহ আলম (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে থানার এসআই রিয়াজুল ইসলাম উপজেলার গুদিঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অলি হাওলাদার উপজেলার জানখালী গ্রামের আ. খালেক হাওলাদারের ছেলে ও শাহ আলম ওই গ্রামের আনোয়ার তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।