দেশে করোনায় প্রাণ গেলে আরও ৪৩ জনের

অনলাইন ডেস্ক।।
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।

এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৮৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ২২ ও নারী ২১ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।