মুলাদিতে মাধ্যমিক বিদ্যালয়সমূহে কৈশোর কর্ণারের উপকরণ বিতরণ

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদি উপজেলায় সেব দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় এবং সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে‘‘সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি – শিশুদের জন্য’’ প্রকল্পের কৈশোর উন্নয়ন কম্পোনেন্টের আওতায় রোববার (১৯ সেপ্টেম্বর) মুলাদি মডেল মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কৈশোর কর্ণারের উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক- সরকারী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহি অফিসার- নূর মোহাম্মদ হোসাইনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র শীল, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট-বাংলাদেশ, চয়ন কুমার তালুদকার, ডেপুটি ম্যানেজার- সেভ দ্য চিলড্রেন, কিশোর কুমার দাস, উপজেলা সমন্বয়কারী, শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট-বাংলাদেশ এবং মোঃ শাহজালাল মুরাদ, প্রকল্প কর্মকর্তা-শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট-বাংলাদেশ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মাহমুদা মুক্তা, অলিউল ইসলাম, হাবিবা তানজিনা, পলাশ চন্দ্র শীল, সঞ্জিব বসু প্রমুখ।

কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের জন্য সঠিক তথ্য জানা এবং জানার ক্ষেত্র হিসেবে কৈশোর কর্ণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুলাদি উপজেলার ০৭ টি ইউনিয়নের ০৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের কৈশোর কর্ণারে কিশোর-কিশোরীদের সার্বিক বিকাশে সহায়ক উপকরণসমূহ বিতরণ করা হয়। উপকরণসমূহের মধ্যে ছিল ৪৫ ধরনের বই এবং ৩৮ আইটেমের খেলাধূলার সামগ্রী।

উল্লেখ্য, কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের সুযোগ তৈরী করার উপায় হিসেবে মুলাদি উপজেলায় ০৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোর কর্নার তৈরী করে দেওয়া হয় এবং পূর্ববর্তী সময়ে উক্ত প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বুকসেল্ফ বিতরণ করা হয়, তারই ধারাবাহিকতায় কৈশোর কর্ণারকে সক্রিয় করার জন্য এই উপকরণ বিতরণ করা হয়।