পিরোজপুর সুপারি বাগান থেকে অস্ত্রসহ গ্রেফতার ১

রূপালী ডেস্ক।।
পিরোজপুরে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলিসহ পলাশ সিকদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিত চালিতাবাড়ি গ্রাম থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক ওই যুবক একই এলাকার আফজাল শিকদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পলাশ শিকদার বাড়ির সামনের একটি সুপারি বাগানে বসে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ারের হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পলাশকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।গ্রেফতার ওই যুবক একজন নিয়মিত অস্ত্র ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।