মুলাদীতে ৫৪ স্কুল-বহির্ভূত কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদি উপজেলায় সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় এবং সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে‘‘সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি – শিশুদের জন্য’’ প্রকল্পের কৈশোর উন্নয়ন কর্মসূচি কম্পোনেন্টের আওতায় বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধ ও আয়বর্ধণমূলক কাজের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে কিশোরীদের মাঝে মিশরীয় ফাওমি জাতের মুরগি এবং খাকি ক্যাম্বেল জাতের হাঁস বিতরণ করা হয়।

বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোরীরা সমাজে যেন বোঝা না হয়, তারা যেন বাল্য বিবাহের কড়াল ছোবল থেকে মুক্ত থাকতে পারে এবং কিশোরীরা যেন আয়মূলক কাজের সাথে যুক্ত থেকে নিজেদেরকে স্বাবলম্বি করতে পারে সে লক্ষ্যেই মুলাদি উপজেলার ০৭ টি ইউনিয়নের ৫৪ জন স্কুল বহির্ভূত কিশোরীদের মাঝে ০৮ টি করে মিশরীয় ফাওমি জাতের মুরগি এবং ০৭ টি খাকি ক্যাম্বেল জাতের হাঁস বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবক – মোঃ দিদারুল আহসান খাঁন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ হোসাইনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা- মোঃ সোহেল রানা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ও অফিস ইনচার্জ, বরিশাল ফিল্ড অফিস – মোঃ ফারুক হোসেন, ডাইরেক্টর ইজিই- সেভ দ্য চিলড্রেন, ঢাকা – মোঃ শাহীন ইসলাম, ম্যানেজার- ফ্রোসটারিং প্লেফুল হোমস, ঢাকা, বিকাশ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী- গোপাল চন্দ্র শীল, উপজেলা সমন্বয়কারী- কিশোর কুমার দাস এবং প্রকল্প কর্মকর্তা – মোঃ শাহজালাল মুরাদ। উল্লেখ্য যে, গত ১৯-২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা – জনাব মোঃ সোহেল রানা। প্রশিক্ষণটি কিশোরীরা যথাযথভাবে গ্রহন করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই হাঁস-মুরগি বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কিশোরীদের মাঝে ০৮ টি করে মিশরীয় ফাওমি জাতের মুরগি এবং ০৭ টি খাকি ক্যাম্বেল জাতের হাঁস প্রদান করা হয়। মুলাদি উপজেলার পৌরসভাসহ ০৭ টি ইউনিয়নে সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি – শিশুদের জন্য প্রকল্পটি চলমান আছে।