নোয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় (৮) বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক অটোচালক কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারকৃত ধর্ষক মোঃ ইয়াছিন সুবল (২৪) উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের কুনার বাড়ির মোঃ সাহাব উদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই দিন বিকেল ৫টার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কে গ্রেপ্তার করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া এ সব তথ্য নিশ্চিত করে তিনি আরও জানান, দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে জংগলের ভিতরে নিয়ে অভিযুক্ত যুবক জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে এবং থানায় বিষয়টি মৌখিক ভাবে অবহিত করে।
ওসি জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত ধর্ষক কে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ওই এলাকার লোকজন সুত্রে জানা যায়, অভিযুক্ত আসামি গত ২০১৯ সালের ২৯ মার্চ রাতে তাদের একই বাড়ীর বশির উদ্দিনের ছেলে রমিজ উদ্দিনকে ছুরিকাঘাতের মামলায় ৫ মাস ৯দিন পর জেলে থেকে কয়েকদিন আগে জামিনে বের হয়ে আসে। সে মামলা এখন ও চলমান রয়েছে।

ওই এলাকার বিভিন্ন লোকজন নাম প্রকাশ না করার শর্তে আরও জানায়, অভিযুক্ত আসামি খুবই খারাপ প্রকৃতির লোক সে সব সময় নেশা ও বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত।ভুক্তভোগীর পরিবার ও এলাকার লোকজন অভিযুক্ত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।